ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বনিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ননী গোপাল সমদ্দার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বৌদিউজ্জামান সরল এবং বিআরডিবির চেয়ারম্যান আখতারুজ্জামান।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬