সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সাভারঃ আশুলিয়ায় সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ এবং দুই দোকানদারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা মার্কেটের নীচ তলার দুটি দোকান থেকে এসব উদ্ধার করা হয়।

 

জানা গেছে, নবীনগর সেনা মার্কেটের নীচ তলার দুটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের ১৫০ বস্তা চাল ও ৩২ বস্তা আটা রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আশুলিয়া ইউনিটের এমন গোপন তথ্যের ভিত্তিতে সাভার উপজেলা ভুমি অফিসের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই মার্কেটের সেকেন্দার আলীর দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা জব্দ করা হয়। পরে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং সেকেন্দার আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com