ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহবান উপদেষ্টা আসিফ নজরুলের

সিটিজেন নিউজ ডেস্ক: শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

(রোববার, ১ ফেব্রুয়ারি) আবুধাবি ডায়ালগ ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময় নিজ বক্তব্যে এ আহ্বান জানান।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এ সময় ড. আসিফ নজরুল এই প্ল্যাটফর্মকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসন নিশ্চিতের জন্য একটি বিশ্বস্ত ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির পাশাপাশি গন্তব্য দেশগুলোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে এখনও কিছু অভিবাসী শ্রমিক শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর যৌথ উদ্যোগেই সমাধান সম্ভব।

তিনি সরকারের সাম্প্রতিক উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা ও ওভারসিজ ওয়েলফেয়ার সার্ভিস জোরদার, আন্তর্জাতিক মানে দক্ষতা প্রশিক্ষণ উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ।

অভিবাসনের ক্ষেত্রে নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং অভিবাসী শ্রমিকদের মানবিক মর্যাদা রক্ষায় অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন ড. আসিফ নজরুল।

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠককালে উপদেষ্টা দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণসহ বিভিন্ন ভিসাজনিত সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

আমিরাতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ভিসাসংক্রান্ত জটিলতায় পড়েছেন। এসব সমস্যা নিরসনে সহযোগিতা কামনা করে বিশেষ করে ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসার জটিলতা দ্রুত সমাধানের অনুরোধ জানান।

এর আগে গত ৩১ জানুয়ারি ড. আসিফ নজরুল পাকিস্তানের ফেডারেল মন্ত্রী (প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক) চৌধুরী সালিক হোসাইন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ ও অভিবাসী কল্যাণে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল ৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটি হোটেলে আবুধাবী ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভার উদ্বোধন হয়। এতে ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, সিনিয়র কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এবারের আসরে প্রথমবারের মতো ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহবান উপদেষ্টা আসিফ নজরুলের

আপডেট টাইম : ০১:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬