শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

উত্তরায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন ;বিমানের এমডি শফিকুর রহমানসহ গ্রেফতার -৪

  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পঠিত

হাফসা আক্তার :উত্তরায় শিশু কাজের মেয়েকে নির্যাতন মামলায় বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ ৪ জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গতকাল রবিবার উত্তরায় প্রভাবশালী বিমানের এমডি সফিকুর রহমান ও তার স্ত্রী- বিথির বিরুদ্ধে মোহনা নামের ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতনের অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় এজাহার দাখিল করেন ভুক্তভোগী পিতা মোস্তফা।

গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

প্রায় সাত- আট মাস আগে উত্তরা ৯ নম্বর সেক্টরে বিমানের এমডি শফিকুর রহমানের বাসায় মা হারা শিশু মোহনাকে কাজে দিয়েছেন তার পিতা মোস্তফা ।

গত শনিবার ৩১শে জানুয়ারি মেয়েকে নিতে গেলে তার কাছ থেকে একটি সাদা কাগজে সই নিয়ে রাতের বেলায় মেয়েকে তার হাতে তুলে দেয়। মেয়ের শরীরের এই অবস্থা দেখে পিতা মোস্তফা হাঁও মাঁও করে কাঁদতে শুরু করেন। শিশুটির হাতে কাটা ও সেলাইয়ের দাগ, পুরো শরীরজুড়ে পোড়া চিহ্ন এবং মুখের গুরুতর আঘাতের চিহ্ন দেখে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন।

ভুক্তভোগীর পিতা মোস্তফা বলেন সে একজন অসহায় বাবা। তার মেয়ের সঙ্গে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ বলেন, শিশু মোহনার পিতা মোস্তফা বিথী ও তার স্বামী শফিকুর রহমানের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিলের পর গতকাল রাতে থানায় মামলা রেকর্ড হয়।
রাত আনুমানিক ৩ টার সময় তারা উত্তরায় অভিযান চালিয়ে শফিকুর রহমান ও তার স্ত্রী বীথীসহ তাদের আরো দুই জন কাজের মেয়েকে গ্রেফতার করে আদালত পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরো জানান, শিশু মোহনাকে দেখতে উত্তরা থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে ছুটে যায় কয়েকজন সিনিয়র পুলিশ সদস্য। এ সময় ভিক্টিমের চিকিৎসার জন্য ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
শিশু মোহনার নির্যাতনকারীদের গ্রেফতার করার সেক্টর এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com