মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন উত্তরায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন ;বিমানের এমডি শফিকুর রহমানসহ গ্রেফতার -৪ মাঘী পূর্ণিমার মেলায় লাখো মানুষের ঢল, নিরাপত্তায় সেনাবাহিনীর কড়া নজরদারি ভেরিফায়েড একাউন্ট অল্প সময়ের জন্য হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক: রিজভী পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করলে দমনপীড়নে যে কোনো সরকার দুইবার ভাববে নির্বাচনবিরোধী অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, ‘আমলারা মনে করেন অফিসার হওয়াটাই তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, কিন্তু অফিসার হওয়ার পর যে দায়িত্ববোধ ও কর্তব্যবোধ থাকার কথা, সেই চেতনার অভাব রয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান–এর লেখা ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইটির প্রকাশনা হয়।

আমলাদের কাজের ধরন নিয়ে হতাশার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, তরুণ কর্মকর্তাদের তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে তারা কেরানি নন; একজন কর্মকর্তার স্বাধীন বিচারবুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন।

নিজের কাজের চাপের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে রাজনৈতিক সমালোচনার কারণে তিনি জনপ্রিয় ছিলেন। এখন প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, রাতভর বৈঠক শেষে আবার ভোরে কাজ শুরু করতে হয়; শারীরিকভাবে তা ক্লান্তিকর হয়ে উঠছে, তবু সমালোচনা থেমে নেই।

আইন উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক দুর্নীতির অভিযোগ বাস্তবতার সঙ্গে মেলে না। উদাহরণ হিসেবে একটি ইউটিউব ভিডিওর কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে দুর্নীতি দমন কমিশনের প্রধানকে ঘিরে যেসব দাবি করা হয়েছিল, সেগুলো শেষ পর্যন্ত বিনোদনের গল্পে পরিণত হয়।

বইটির প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের লেখা কেবল স্মৃতিকথা নয়; রাষ্ট্র, মানবিকতা ও নাগরিক দায়িত্ব নিয়ে গভীর অন্তর্দৃষ্টি দেয়। এসব বই আরও বেশি পাঠকের কাছে পৌঁছানো জরুরি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com