বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের উদ্ধৃতি দিয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। বৈঠকে মার্কিন কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত বৈঠকে গুরুত্বারোপ করেন যে, মার্কিন কোম্পানিগুলো যেন বাংলাদেশে ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ পায়। এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com