সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে “উপহার” বিতরণের অভিযোগ আমিনুল হকের

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত

হাফসা আক্তার :

ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে।

নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে মিরপুর-১১-এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন। আমিনুল হক দাবি করেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, অসহায় মানুষকে টাকা ও খাবার দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য ও অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে তিনি ও তাঁর সমর্থকেরা সতর্ক রয়েছেন বলেও জানান।

আমিনুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরে বলেন, সাধারণ মানুষ এখন সচেতন, তারা প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণসংযোগে তাঁর সঙ্গে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com