শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,গাজীপুর (কালীগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ

 

কালীগঞ্জ থানাধীন দক্ষিণবাগ এলাকার উত্তরপাড়া কুড়িলটেক ব্রিজ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম ইমন শেখ ওরফে ইলিয়াস শেখ (২৪)। তিনি শরীফ শেখের ছেলে এবং লাইলী বেগমের সন্তান। তার বাড়ি ছৈলাদী গ্রামে, ডাকঘর কলাপাটুয়া, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর।

পুলিশ সূত্রে জানা যায়, ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে আনুমানিক ৯টা ৫০ মিনিটে জনৈক শামিম মিয়ার ধানক্ষেতে হাঁটু পানির ভেতর থেকে ইমন শেখের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এফআইআর নম্বর-০৩, তারিখ-০১ ফেব্রুয়ারি ২০২৬; পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদ রানা শামীম ডিএমপি, ঢাকা-এর উত্তরা আব্দুল্লাপুর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হানিফা কাজী (৫৫) নামে এক জনকে গ্রেফতার করেন। তিনি মৃত নাছির উদ্দীন কাজীর পুত্র এবং রহিজা খাতুনের সন্তান। তার বাড়ি দক্ষিণবাগ, ইউপি বাহদুরশাদী, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর।

পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে কালীগঞ্জ থানাধীন দোলন বাজারে অবস্থিত তার দোকান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com