শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ডেঙ্গু-গুজব-বন্যা নিয়ে বক্তব্য রাখার আহ্বান জুমার খুতবার আগে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৩৭৩ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জুমার খুতবার আগে ডেঙ্গু ও গুজব বিষয়ে সচেতনতামূলক এবং বন্যাকবলিত দুর্গত মানুষের সাহায্যের আবেদনমূলক বক্তব্য রাখতে সারাদেশের খতিব ও ইমামদের অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আজ (বৃহস্পতিবার) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা বন্যাকবলিত হয়েছে। ডেঙ্গুসহ বিভিন্ন ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানাতে ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে ছড়ানো গুজবের বিরুদ্ধেও তারা মানুষকে সচেতন করতে পারেন। এজন্য শুক্রবার জুমার খুতবার আগে তারা মানুষকে সচেতন করতে বক্তব্য রাখতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com