মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন : নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় স্বল্পচাপ থাকবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পঠিত

শীতলক্ষ্যা নদী অতিক্রমসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল রাত ১০টা থেকে পরবর্তী ২১ ঘন্টা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ থাকবে।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরদিন শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহে তীব্র স্বল্পচাপ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সকল শ্রেণির গ্রাহক স্বল্পচাপের কারণে ভোগান্তির মুখে পড়তে পারেন। পাশাপাশি আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

 

জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com