মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৩১৬ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ডের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার ব্যাংককে থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদোনাইয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সহায়তা চান বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে যোগ দিতে আজই থাইল্যান্ড গেছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ডা. মোমেন বলেন, ‘এ সমস্যা সমাধানে আসিয়ানের বর্তমান চেয়ারম্যান হিসেবে থাইল্যান্ডের কাছে বাংলাদেশের অনেক প্রত্যাশা রয়েছে।’

নিরাপদে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে নিতে থাই সরকারের সহায়তা চান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে এ বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতিতে নেতিবাচক প্রভাব এবং পুরো অঞ্চলের সম্ভাব্য সুরক্ষা ঝুঁকির মধ্যে রয়েছে। এ সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিল থাইল্যান্ড।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই মন্ত্রী নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে ড. মোমেন উল্লেখ করেন, বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। উভয় মন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে কথা বলেন। থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউটে বঙ্গবন্ধু চেয়ার পিএইচডি ফেলোশিপ প্রতিষ্ঠার উদ্যোগকে সমর্থন করার জন্য তিনি থাই সরকারকে ধন্যবাদ জানান এবং এ ব্যবস্থার সর্বোত্তম ব্যবহার করার জন্য জোর দেন।

ড. মোমেন বাংলাদেশে বিশেষত কৃষিনির্ভর শিল্পে বিনিয়োগের জন্য থাইল্যান্ডের সমর্থন চান। উভয় পক্ষের ব্যবসায়ীদের মধ্যে আরও যোগাযোগের প্রচার ও সুবিধার্থে সম্মত হন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।

আগামীকাল শুক্রবার (২ আগস্ট) অনুষ্ঠিতব্য সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে আসিয়ানের সদস্য দেশগুলোর সহায়তা চাইবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আগামী ৩ আগস্ট পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com