সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু-কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী খুলনায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ উচ্ছ্বসিত উলসী গ্রামের বাসিন্দারা ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের রক্তঝরা হামলার অভিযোগ মাথায় নিয়েই প্রকাশে ঘুরছে কাজী শফিকুল দায়িত্বে বহাল তবিয়তে রাজনৈতিক ছত্রচ্ছায়া কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে মাঠে নেমেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন 

বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক

  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

 

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত ব্যক্তির অবস্থান বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ ধরনের যেকোনো পরিস্থিতির দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রচারণার ১৭তম দিনে মিরপুর-১২ ও আশপাশের এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রার্থী বিভিন্ন স্থানে বহিরাগত ভাড়াটিয়া লোকজন জড়ো করছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

 

আমিনুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নিজ এলাকার ভোটার না হলে কারও এলাকায় অবস্থান করার সুযোগ নেই। বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

 

এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে ও নিঃসঙ্কোচে ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে হবে। একটি ভোটই জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ উস্কানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

 

গণসংযোগকালে তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com