রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শার্শা বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক তাহিরপুরে শুকনো নদীতে নৌকায় পারাপার, ভাড়া আদায়ের অভিযোগে সমালোচনার ঝড় উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রেসক্লাবের নিন্দা কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে নানা অভিযোগে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে

মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে বিনিয়োগ কম হওয়ার কারণ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তেমন কিছু করা সম্ভব হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে অবশ্যই বিনিয়োগ দরকার বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনের বিজয় হলে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপস উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি সৌদি আরবে গিয়েছি। সেখানকার ক্রাউন প্রিন্স ও সৌদি রাজপরিবারের সঙ্গে আলোচনার সময় আমি তাদের বোঝাই যে, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। কিন্তু তারা আমাকে প্রশ্ন করেছে, তোমাদের সরকারের মেয়াদ কতদিন? ফলে বিনিয়োগ আর আসেনি।

তিনি বলেন, আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের বিষয়ে জিটুজি ভিত্তিতে অনেক দূর আলোচনা এগোলেও শেষ পর্যন্ত সেটিও করা সম্ভব হয়নি। আমরা যদি আরেকটু ধৈর্য ধরতে পারতাম, বা সরকারের মেয়াদ যদি আরও কিছুটা বেশি হতো, তাহলে আরও ভালো কিছু করে যাওয়া যেত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দায়িত্ব নিয়ে দেনা পরিশোধ করেছি। অনেকগুলো কমিটি করে রিপোর্ট পরবর্তী সরকারের জন্য রেখে যাচ্ছি। তারা চাইলে সেখান থেকে কাজ শুরু করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com