বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু হচ্ছে ১ জুলাই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’ ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা ‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’ ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুর চতুর্থ মৃত্যুবার্ষিকী দেশে ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কিনবে সরকার

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পঠিত

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

 

 

সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাচরোখি বিলে এ ঘটনা ঘটে।

 

পাচরোখি গ্রামের এসমাইল পাড়ের ছেলে এরশাদ আলী জানান, তিনি একই গ্রামের রেজাউল ইসলামের কাছ থেকে পাচরোখি মৌজার ১২৩৫ নম্বর দাগের ০.০২৪০ শতক জমি ২০২৫ সালে ক্রয় করেন এবং এরপর থেকে দখলে আছেন। রোববার সকালে তার অনুপস্থিতিতে মৃত আ. রহমানের মেয়ে জবেদা বেগম, সালমান সরদার, নজরুল ইসলাম জাফর সরদারসহ ১৮ থেকে ২০ জনের একটি দল জমিতে গিয়ে ধানের চারা রোপণ করে দখল নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।

 

এরশাদ আলী আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তিনি সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করেছি । বিষয়টি বর্তমানে থানা পুলিশ তদন্ত করছে।

 

জমির বিক্রেতা রেজাউল ইসলাম বলেন, পৈত্রিক সম্পত্তি থেকে তিনি ০.০২৪০ শতক জমি এরশাদ আলীর কাছে বিক্রি করেছেন। তবে তার বোন ও মা ওই জমি নিয়ে আপত্তি তুলে এরশাদ আলীকে বাধা দিচ্ছেন।

 

তালা থানার এসআই জিহাদ জানান, জমি নিয়ে উভয় পক্ষই ১৪৫ ধারায় মামলা করেছেন। ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী কোনো পক্ষই বিরোধপূর্ণ জমিতে যেতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com