ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা ও মহানগর বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয় ভেঙে সেখানে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় “বিপ্লবী মঞ্চ” কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আয়াশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে কার্যালয়টি ভাঙচুরের সময় তিনি এ মন্তব্য করেন।

আয়াশ বলেন, “আমাদের ভাইয়ের রক্তে রাঙানো নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। ২১ ফেব্রুয়ারির দিনে নিষিদ্ধ সংগঠনের দোসররা পুনরায় তাদের কার্যক্রম চালু করার জন্য জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করেছে।”

তিনি আরও দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে সারা দেশে ‘ফ্যাসিবাদী দোসররা’ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। “ছাত্র-জনতা সর্বদা সজাগ রয়েছে। এ বাংলার মাটিতে ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না,” বলেন তিনি।

আয়াশ অভিযোগ করেন, সাগর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রশাসন এখনো তাদের গ্রেফতার করেনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আয়াশ চারজন রাজমিস্ত্রি শ্রমিক নিয়ে এসে প্রায় এক ঘণ্টা ধরে কার্যালয়টিতে ভাঙচুর চালান এবং পরে সেখান থেকে চলে যান।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ময়মনসিংহে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর

আপডেট টাইম : ০৮:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬