সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুলিশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের উন্নয়নে নবনিযুক্ত জেলা প্রশাসকের অঙ্গীকার প্রথম ধাপে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে : তথ্যমন্ত্রী খুলনার মৃৎশিল্পকে বাঁচাতে প্রশাসনের সহায়তা চান কারিগররা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম ১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি বাংলাদেশ স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে : ল্যাথাম

অ্যাকর্ড মানছে না চুক্তি

  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৩৫৪ বার পঠিত

 

অর্থনৈতিক প্রতিবেদক,সিটিজেন নিউজ : চুক্তি থাকার পরও একক সিদ্ধান্ত নিয়ে নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছে তৈরী পোশাক ক্রেতাদের ইউরোপীয় জোট অ্যাকর্ড।

শনিবার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন তৈরী পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক। এ সময় বিজিএমইএর অন্য নেতা ও অ্যাকর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রুবানা হক বলেন, অ্যাকর্ড ও বিজিএমইএর চুক্তি অনুসারে কারখানাগুলোতে নতুন শর্ত আরোপের আগে বিজিএমইএর সঙ্গে কথা বলতে হয়। কিন্ত কারখানাগুলোর অগ্নি নিরাপত্তা বিষয়ে অ্যাকর্ড আমাদের ওপর নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে। এর ফলে বেশকিছু প্রতিষ্ঠান বড় ক্ষতির মুখে পড়ছে।

তিনি বলেন, অ্যাকর্ড আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই ৪০০ কারখানাকে সতর্ক করেছে। আমাদের সঙ্গে করা চুক্তি মানছে না তারা। কারখানাগুলোর নকশা, বিল্ডিং সেফটি, ফায়ার সেফটির পরও টেস্টিংয়ে ফেল দেখানো হচ্ছে। এতে রপ্তানি আদেশ ও কারখানার ব্যবসা কমেছে।

তিনি বলেন, ফায়ার সেফটি বিষয়ে কারখানা সংস্কারে নতুন নতুন শর্ত দিচ্ছে অ্যাকর্ড। গত ছয় বছরে অ্যাকর্ড ১ হাজার ৬০০ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২০০ প্রতিষ্ঠানকে পরিদর্শন সনদ দিয়েছে।

ফায়ার সেফটি বিষয়ে আমরা একটা ফার্স্ট ট্র্যাক কমিটি গঠন করার প্রস্তাব করেছি। যেখানে সব পক্ষের লোক থাকবে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলে সবাইকে জানিয়ে নেয়া হবে। ফায়ার সেফটি বিষয়ে অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির সঙ্গে চলতি মাসের ৯ তারিখ বৈঠক করবে বিজিএমইএ। সেখানে বিষগুলো তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com