ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় মাছের ঘেরের কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরের মালিককে মাদক ব্যবসার অভিযোগে পুলিশ গ্রেফতার করার সন্দেহে কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে প্রভাবশালী ঘের মালিক শেখর বসুর বিরুদ্ধে। জেল থেকে বের হয়ে কর্মচারী নারায়ন হালদারকে ঘরে আটকে রশি দিয়ে বেঁেধ, মারধর করে মাথার চুল কেটে দেয় এবং পানি চাইলে মুখে প্রস্রাব করে দেয়। এঘটনায় ভুক্তভোগী কর্মচারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোদালধোয়া গ্রামের মৃত.নরেন বসুর ছেলে শেখর বসু (৪৫)’র কদমবাড়ি গ্রামে একটি বড় মাছের ঘের রয়েছে। ওই ঘেরে একাধিক কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গত ৯ ফেব্রুয়ারী ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। শেখর বসু ১২ দিন জেল খেটে ২২ ফেব্রুয়ারী জামিনে বের হয়ে নিজের ঘের পাড়ের ঘরে সকল কর্মচারীকে ২৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টার দিকে ডেকে তার গ্রেফতারের বিষয়ে জিজ্ঞাসা করে সকল কর্মচারী ছেড়ে দেয়। এসময় বাকাল গ্রামের মৃত.হরলাল হালদারের ছেলে নারায়ন হালদারকে ঘের মালিক শেখর বসুকে গ্রেফতারের তথ্য দেওয়ার সন্দেহে ঘরে আটক করে রশি দিয়ে বেঁেধ মারধর করে মাথার চুল কেটে দেয়। এসময় নারায়ন হালদার অসুস্থ্য হয়ে পরলে পানি খেতে চাইলে ঘের মালিক শেখর বসু তার মুখে প্রস্রাব করে দেয়। নির্যাতনের ঘটনার পর শেখর বসু তার মাকে ভিডিও কলে দেখালে তার মা নারায়ন হালদারকে ছেড়ে দিতে বললে মোবাইল, টাকা, টচলাইট রেখে ছেড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় নারায়ন হালদারকে পরিবারের লোকজন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এঘটনায় ভুক্তভোগী নারায়ন হালদার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এব্যাপারে অভিযুক্ত শেখর বসু সাংবাদিকদের জানান, নারায়ন হালদারকে নির্যাতনের সাথে আমি জড়িত নই। ষড়যন্ত্রের শিকার আমি। অসুস্থ্য হয়ে বরিশালে চিকিৎসা নিচ্ছি।

এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন শুক্রবার লিখিত অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় মাছের ঘেরের কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

আপডেট টাইম : ০৪:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬