শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

পটুয়াখালীতে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৬ বার পঠিত

আনিসা মনি: স্টাফ রিপোর্টারঃ

 

পটুয়াখালীর মহিপুরে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়নুল আবেদীন ওরফে সোনামিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ( ১ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় মহিপুরের কমরপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পথে একা পেয়ে মাদ্রাসার বারান্দায় শিশুটিকে নির্যাতন করে জয়নুল। এসময় ওই শিশুর চিৎকার শুনে সহপাঠীরা এগিয়ে এলে অভিযুক্ত জয়নুল আবেদীন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেন।

 

শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জয়নাল আবেদীন (সোনা মিয়া) মহিপুর সদর ইউপির কমরপুর গ্রামের মৃত সোবহান ফরাজির ছেলে। মহিপুর থানার ওসি মো. মহব্বত খান জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।

 

অভিযুক্ত জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মেডিকেল রিপোর্ট প্রক্রিয়াধীন। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com