বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

বাজার নিয়ন্ত্রণে ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩০ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি:

 

 

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারীর ডিমলা উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

রোববার (১ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানকালে মুদি দোকান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুদাম, চাল-ডাল ও ভোজ্যতেল বিক্রেতা, সবজি ও ফলের দোকান ঘুরে দেখা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রি, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য আদায় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

 

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে স্বচ্ছ আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদেরও মূল্য তালিকা দেখে পণ্য কেনা এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা প্রশাসনের অগ্রাধিকার। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার তদারকি জোরদার থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com