শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

দিনাজপুরের বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ,ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

 

 

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজ পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মো. মোজাম্মেল হক (৭০),গ্রাম করবা সাগরপুর,৩নং জোতবাণী ইউনিয়ন, থানা–বিরামপুর,জেলা–দিনাজপুর, লিখিত অভিযোগে জানান,গত ৫ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে মো.আব্দুস সালাম (৪০) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে তার মুখের পবিত্র দাড়ি জোরপূর্বক টেনে ছিঁড়ে ফেলেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়,মারধরের সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থানায় দাখিল করা হয়েছে বলেও জানা যায়। ভুক্তভোগী দাবি করেন,ঘটনার পর অভিযুক্ত ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দিয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবনের আশঙ্কা করছেন। এ বিষয়ে বিরামপুর থানা–এর অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল বলছে,একজন সন্তানের দ্বারা পিতার ওপর এমন নৃশংস আচরণ সমাজে চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com