মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

আমি মরিনি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২২ বার পঠিত

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পর ফেসবুকে হঠাৎ করেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত-শ্রোতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

হায়দার হোসেন বলেন, আমি ভালো আছি। এসব খবর কারা ছড়ায় জানি না। একের পর এক ফোন আসছে, বিব্রতকর পরিস্থিতি।

তিনি আরও বলেন, ‘আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না। সবাইকে আপনারা জানিয়ে দেন আমি সুস্থ আছি।

সামাজিকমাধ্যমে যাচাই-বাছাই না করা এমন খবর ছড়িয়ে পড়াকে ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন এই গায়ক।

বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’, ‘শাড়ি’ কিংবা ‘আমি ফাইসা গেছি’-এর মতো গানগুলো এখনো মানুষের মুখে মুখে ঘুরে ফেরে।

বর্তমানে হায়দার হোসেন সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও ভক্ত-শ্রোতারা এখনো তাকে মনে রেখেছেন সযত্নে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com