রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শার্শা বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক তাহিরপুরে শুকনো নদীতে নৌকায় পারাপার, ভাড়া আদায়ের অভিযোগে সমালোচনার ঝড় উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রেসক্লাবের নিন্দা কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে নানা অভিযোগে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৫ বার পঠিত

মীর ইমরান মাহমুদ, তালা সাতক্ষীরা :

 

 

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়। রোববার (৮ মার্চ) সকাল ৯ টায় তালা শিল্পকলা একাডেমি মিলানায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। বিশেষ অতিথি হিসেবে বউপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফোডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, ইউমেন জব ক্রিয়েশন পরিচালক আশরাফুন নাহার, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম প্রমুখ। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com