বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

রাজধানীর শাহ আলী, ভাষানটেক, মিরপুর মডেল, কাফরুল, দারুসসালাম, পল্লবী ও উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

শাহ আলী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার শাহ আলী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-রুবেল মোল্লা (৩৫), মো. আবুল শেখ (৪০), মো. আলামিন (২৭), মো. আমান (২৫), মো. এরশাদ (২৫), মো. রাব্বি (২০), বুলবুল আহমেদ (২৫), মো. সোহরাব হোসেন (৩৪), আকাশ (২১) ১০। মো. তুহিন (২১), মো. রেজাউল গাজী (২৪), মো. আবুল কালাম (২৮), মো. রবিন (২৬), মো. আবুল কালাম (৪০), মো. লিটন (৩০), মোজাম্মেল মৃধা (৫০) ও মো. বাদশা (১৯)।

ভাষানটেক থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- কাজু মিয়া (৩৮), মো. আব্দুল্লাহ সুমন (১৯) ও আহাদ (২৪)।

মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- বাবুল (৩০), রাসেল (৩৪), মামুন গাজী (২২), রুহুল আমিন (৩৫), রাসেল মিয়া (৩০) ও মোহাম্মদ হোসেন (৩৫)।

কাফরুল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার কাফরুল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- আরিফ (২০), মেহেদি (২২), আসাদুল্লাহ সুমন (২৩) ও রাসেদ গাজী (২৮) ।

রুপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রুপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-রাসেল (২৭), আলাউদ্দিন (২৮), শিপন (৪৫), আকরাম (২০) আনন্দ (২০) ও মনির (১৯)।

দারুসসালাম থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দারুসসালাম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. জালাল হোসন (৪২), মো. জুয়েল মিয়া (২৮), আনোয়ার হোসেন সেলিম (৩৫), মো. হাসান (১৮), সাব্বির রহমান (১৯) ও মো. বাবুল মিয়া (৪৭)।

শনিবার পল্লবী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- সাব্বির (২৬), সজিব মিয়া (২৪), বছির (৩৭), ফয়সাল (২৯), মামুন সরদার (৩৭), আবদিল (১৯), সুমন (১৯), বাদল (২৩) ও ওমর ফারুক (২৮)।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. নোমান (৩৮), মো. লিটন (৩১), সোহেল রানা (৪৫), হৃদয় (৩৮), সজীব হোসেন বাবু (২৩), সাইফুল ইসলাম (২৫), মো. রফিকুল ইসলাম (৩৪), সাইফুল ইসলাম সোহাগ (২৮) ও মো. সাব্বির হোসেন (১৮)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com