বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান কমেছে অস্কারের দর্শক

কমেছে অস্কারের দর্শক

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

যুক্তরাষ্ট্রে সরাসরি অস্কার অনুষ্ঠান দেখার দর্শকসংখ্যা গত বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, রোববার হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার আসরে সেরা ছবির পুরস্কার জেতে রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। অনুষ্ঠানটি সরাসরি দেখেছেন অন্তত ১ কোটি ৭৯ লাখ মানুষ।

এই হিসাবে এবিসি সম্প্রচার নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুর দর্শক অন্তর্ভুক্ত রয়েছে। দুটি প্ল্যাটফর্মই ডিজনির মালিকানাধীন।

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা কনান ও’ব্রায়েন। অনুষ্ঠানে সংগীত পরিবেশনার মাধ্যমে নেটফ্লিক্সের জনপ্রিয় ‘কে-পপ ডেমন হান্টার্স’ এবং বক্স অফিসে সফল ‘সিনার্স’ চলচ্চিত্রকে শ্রদ্ধা জানানো হয়। যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য নিয়ে নির্মিত ভ্যাম্পায়ার ঘরানার এই ছবিটির পরিচালক রায়ান কুগলার।

‘সিনার্স’ চলচ্চিত্রে স্মোক ও স্ট্যাক নামে যমজ দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করা মাইকেল বি. জর্ডান এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন। কঠিন এই প্রতিযোগিতায় তিনি টেক্কা দিয়েছেন টিমোথি শ্যালামেকে, যিনি ‘মার্টি সুপ্রিম’ ছবিতে এক পিংপং খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করে অস্কার জয়ের সবচেয়ে বড় দাবিদার ছিলেন।

অনুষ্ঠানে দীর্ঘ ‘ইন মেমোরিয়াম’ পর্বে অভিনেতা রবার্ট রেডফোর্ডকে শ্রদ্ধা জানানো হয়। এতে বারব্রা স্ট্রেইস্যান্ডের একটি বিরল মঞ্চ পরিবেশনাও ছিল।

এক সময় অস্কার সম্প্রচার নিয়মিত ৪ কোটি দর্শক টানত। তবে ২০২১ সালে করোনা মহামারির পর সেই সংখ্যা নেমে আসে মাত্র ১ কোটি ৪ লাখে। এরপর ধীরে ধীরে দর্শক বাড়ছিল, কিন্তু এ বছর আবার কমেছে।

২০২৫ সালে শন বেকারের ‘অ্যানোরা’ সেরা ছবি হলে স্ট্রিমিং সেবার সুবাদে মোবাইল ফোন ও কম্পিউটারে অনুষ্ঠান দেখার সুযোগ তৈরি হয়েছিল এবং দর্শকসংখ্যাও বেড়েছিল।

এ বছরের এই পতন পুরস্কার মৌসুমের অন্যান্য আয়োজনের প্রবণতার সঙ্গে মিলে যায়। গোল্ডেন গ্লোবস ও গ্র্যামি অ্যাওয়ার্ডসেও একইভাবে দর্শক কমেছে।

রোববারের সম্প্রচারটি ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গেও পাল্লায় পড়েছিল। ওই দিন ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকের সেমিফাইনালে ডোমিনিকান রিপাবলিককে হারায় যুক্তরাষ্ট্র।

হলিউডের পুরস্কার মৌসুমের সমাপ্তি টানে অস্কার। ২০২৯ সাল থেকে অনুষ্ঠানটি ইউটিউবে সম্প্রচার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com