শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত

জেলার মহাদেবপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি, লুঙ্গি, ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দেড় হাজার মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার সবাইকে সাথে নিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মহাদেবপুর এলাকার আব্দুল সামাদ নামে এক বৃদ্ধ বলেন, ‘জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে একটি লুঙ্গি পেলাম। অনেক খুশি হয়েছি।’

একই উপজেলার আরেক বৃদ্ধা মাজেদা বেগম বলেন, ‘আমার সংসারে আয় করার মতো কেউ নেই। ঈদের সময় নতুন কাপড় কেনার সামর্থ্য ছিল না। এই সহায়তা পেয়ে খুব উপকার হলো। এবার অন্তত ঈদটা একটু ভালোভাবে কাটাতে পারবো।’

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম হান্নান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com