মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

বহরা রাবার ড্যামে ব্যক্তিগত নাম লেখার প্রতিবাদ জানালেন ফ্রান্স প্রবাসী সজীব আহমেদ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

মাধবপুর প্রতিনিধি :
ফোরকান উদ্দিন রোমান
মাধবপুর উপজেলার বহরা রাবার ড্যামে ব্যক্তিগত নাম লেখাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফ্রান্স প্রবাসী সজীব আহমেদ এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়ে বলেন, বহরা রাবার ড্যাম কোনো ব্যক্তির একক সম্পত্তি নয়, এটি সর্বসাধারণের সম্পদ। এখানে ব্যক্তিগত নাম লেখা অনুচিত এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, ড্যামে নাম লেখার ঘটনায় যার নাম উঠে এসেছে, সেই মকবুল হোসেন সাব্বিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন,
“এটা সরকারি জায়গা। যার ইচ্ছা সে নাম লিখতে পারে। নাম লেখার অধিকার সবারই রয়েছে। আর এসব ছোটখাটো প্রতিবাদ আমি কিছু মনে করি না।”
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ জনসাধারণের সম্পদ সংরক্ষণের পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না।
সচেতন মহল মনে করছেন, সরকারি স্থাপনা সংরক্ষণে সকলের দায়িত্বশীল আচরণ প্রয়োজন, যাতে এ ধরনের বিতর্ক এড়ানো সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com