সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু কুমিল্লার সড়ক দুর্ঘটনায় নিহত সাইয়েদার গ্রামে শোকের মাতম কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প নেই : ডা. শফিকুর রহমান বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় মঙ্গলবার ঈদের সাত দিনের ছুটি শেষে খুলছে ব্যাংক-অফিস-আদালত বহরা রাবার ড্যামে ব্যক্তিগত নাম লেখার প্রতিবাদ জানালেন ফ্রান্স প্রবাসী সজীব আহমেদ দেওগাঁও শাহী জামে মসজিদে চুরি: রাতের আঁধারে গেট ভেঙে ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট

গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প নেই : ডা. শফিকুর রহমান

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ কথায় কথায় সংবিধানের দোহাই দেওয়া হয়। অথচ সংবিধানে ২০২৬ সালের নির্বাচন উল্লেখ ছিল না, একটি দল সরকার গঠন করবে আবার একটি দল প্রধান বিরোধী দল হবে-সেটিও সংবিধানে ছিল না। সেটা সম্ভব হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের কারণে। মনে রাখতে হবে, সংবিধানের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সংবিধান। গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

 

আজ রোববার বিকেলে সিলেটে মহানগর জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

 

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

 

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে বিপুল সম্ভাবনা ও সম্পদ থাকা সত্ত্বেও চরিত্রগত ঘাটতির কারণে প্রত্যাশিত উন্নয়ন অর্জিত হচ্ছে না। অথচ দেশের তরুণ প্রজন্ম বিশ্বব্যাপী মেধার স্বাক্ষর রেখে চলেছে। এ মেধাবীদের নেতৃত্বে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

 

গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত সরকার গঠনের পরও প্রত্যাশিত স্থিতিশীলতা আসেনি। সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসা দূর হয়নি।

 

তিনি আরও বলেন, সরকারি দলকে সংস্কার প্রস্তাব এড়িয়ে যাওয়ার প্রবণতা থেকে সরে আসতে হবে। বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন এবং সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শহীদুল ইসলাম সাজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com