সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা

দেওগাঁও শাহী জামে মসজিদে চুরি: রাতের আঁধারে গেট ভেঙে ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

মাধবপুর প্রতিনিধি :
ফোরকান উদ্দিন রোমান

মাধবপুর উপজেলার দেওগাঁও শাহী জামে মসজিদে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদের গেটের নিচে এসিড প্রয়োগ করে লোহা দুর্বল করে ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফ্যানসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে মসজিদ কমিটির সহ-সভাপতি সোলেমান চৌধুরী বলেন,
“এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। একটি পবিত্র স্থানে এভাবে চুরি হওয়া আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
মসজিদ কমিটির সভাপতি মো: জুবের চৌধুরী বলেন,
“মসজিদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় সচেতন ছিলাম, কিন্তু এভাবে পরিকল্পিতভাবে এসিড দিয়ে গেট ভেঙে চুরি করা সত্যিই উদ্বেগজনক। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”
মসজিদের মুসল্লী কাজী সালেকুর রহমান বলেন,
“আমরা প্রতিদিন এখানে নামাজ আদায় করি। মসজিদের নিরাপত্তা নিয়ে এখন আমরা ভীষণ আতঙ্কিত। দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”
মসজিদের সেক্রেটারি মুজাহিদ মিয়া বলেন,
“এর আগেও আমাদের মসজিদের মাইকের ইউনিট চুরি হয়েছে। এবার আবার ফ্যানসহ অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বারবার এমন ঘটনা ঘটায় আমরা খুবই উদ্বিগ্ন। মসজিদের নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।”
স্থানীয়দের মতে, মসজিদের মতো পবিত্র স্থানে এমন চুরির ঘটনা এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com