মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

প্রাণ-আরএফএল-এর কারখানায় পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৩৮৩ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ:কারখানা ও এর আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু জ্বর নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।

বুধবার নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও প্রাণ ফ্যাক্টরি ঘোড়াশাল এবং গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা নিধন, সচেতনতামূলক র্যালি, ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রশিক্ষণ প্রদান। এসব কার্যক্রমে কারখানার মহাব্যবস্থাপক, চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাণ গ্রুপের জেনারেল ম্যানেজার (ইএইচএস) কাজী ওয়াহিদুর রহমান বলেন, সারাবছরই আমরা কারখানায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাই। কিন্তু এ বছর ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ থাকায় আমাদের কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা যাতে নিশ্চিন্তে কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেজন্য আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছি।

তিনি আরও বলেন, আমাদের এ অভিযান শুধু কারখানার ভেতরেই সীমাবদ্ধ না। কারখানার আশপাশের লোকজনকেও আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্পৃক্ত করেছি যেন তারাও এই বিষয়ে সচেতন থাকে এবং নিজেদের পরিবারকে সুরক্ষা দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com