শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন কৃষিখাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী ধামইরহাটে ২২০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ চেক বিতরণ পিরোজপুর দুর্গাপুর ইউনিয়নের (ডেপুলিয়া গ্রামে ) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সার্বজনীন বাসন্তী দুর্গাপূজা চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান উন্নয়ন প্রকল্পের নামফলক ভাঙা: ছাত্রদল নেতার ক্ষোভ, দোষীদের শাস্তির দাবি কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক

কৃষিখাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক উন্নয়নে কৃষির কোনো বিকল্প নেই। কৃষিখাতকে এগিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছেন। এ কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।

আজ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন ও উৎপাদন বাড়াতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’-এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। দেশের খাদ্যের ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা ও কৃষি বিভাগের পরামর্শ অব্যাহত রয়েছে।

জেলার হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগম জানান, উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ-বছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ৮০০ জন কৃষকের মাঝে আউশ ধান চাষের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের মাঝে সময়মতো উপকরণ পৌঁছে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দিতে উপজেলা কৃষি অফিস প্রতিশ্রুতিবদ্ধ।

আগামীতে কৃষকদের কৃষি কাজে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি এ এন এম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com