শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে ২২০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ চেক বিতরণ পিরোজপুর দুর্গাপুর ইউনিয়নের (ডেপুলিয়া গ্রামে ) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সার্বজনীন বাসন্তী দুর্গাপূজা চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান উন্নয়ন প্রকল্পের নামফলক ভাঙা: ছাত্রদল নেতার ক্ষোভ, দোষীদের শাস্তির দাবি কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক মহান স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা শীর্ষক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট,১৬ জানবাহন আটক খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন মারা যায় রাশেদ উদ্দিনকে সোনাদিয়া ৫ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী

পিরোজপুর দুর্গাপুর ইউনিয়নের (ডেপুলিয়া গ্রামে ) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সার্বজনীন বাসন্তী দুর্গাপূজা

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

জাকির হোসেন, পিরোজপুর প্রতিনিধি:

 

 

 

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সার্বজনীন শ্রীশ্রী বাসন্তী দুর্গাপূজা ১৪৩২বঙ্গাব্দ।সপ্তাহব্যাপী আয়োজনের ৬ষ্ঠ দিনে শুক্রবার(২৭ মার্চ) রাত ৯ টায় দুর্গাপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ডেপুলিয়া গ্রামের সার্বজনীন শ্রীশ্রী বাসন্তীদুর্গা দেবীর পূজা উদযাপন কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক গাজী কামরুজ্জামান শুভ্র।ভবতোষ বৈরাগীর সভাপতিত্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক ভ্রাতৃত্ব এবং ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি সমাজের সকল স্তরের মানুষকে বিভেদ ভুলে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

তিনি বলেন, কোনো সমাজ বা সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একক প্রচেষ্টা যথেষ্ট নয়। সবার সম্মিলিত অংশগ্রহণই বড় পরিবর্তন আনতে পারে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

 

বক্তব্যে পরমতসহিষ্ণুতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি উল্লেখ করেন যে, ভিন্ন মত থাকবেই, কিন্তু সেই মতভেদ যেন কোনোভাবেই সামাজিক দূরত্ব সৃষ্টি না করে। একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো এবং সুন্দর আচরণের মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।

 

সমাজের তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সঠিক নেতৃত্ব এবং দিকনির্দেশনা থাকলে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করা সম্ভব। তিনি সকলকে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক ভিত্তি তৈরির শপথ নেওয়ার আহ্বান জানান।পাশাপাশি তিনি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এলাকার প্রত্যেকটি সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রাখতে আহবান জানান।

 

শরৎকালের দুর্গোৎসবের পাশাপাশি বসন্তকালের এই বাসন্তী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজা প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।পূজা উদযাপন কমিটি আগত সকল ভক্ত ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অনুষ্ঠান শেষে তিনি বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র সহ এলাকাবাসীকে সাথে নিয়ে পায়ে হেটে এলাকার রাস্তা-ব্রিজ-কালবার্টের বাস্তব চিত্র পরদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে এগুলো সংস্কারে আস্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com