শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

জেলার মান্দা উপজেলায় আজ আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রিয়া মনি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু রিয়া মনি জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনির মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামের খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে আসে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রিয়া তার বাবা সহ অন্যান্য শিশুদের সঙ্গে খালার বাড়ির দক্ষিণ পাশে আত্রাই নদীতে গোসল করতে যায় গোসলের একপর্যায়ে রিয়া মনি নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করে প্রায় ৭-৮ মিনিট পর তাকে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় শিশু রিয়া মনিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com