বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত

দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং নির্ধারিত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

গতকাল মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তামিম।

গতকালই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পূর্বের কমিটি ভেঙে দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য তামিমের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহনের পর নতুন কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন তামিম। প্রথম বৈঠকে ছয়জন সদস্য উপস্থিত থাকলেও বাকী পাঁচজন ভার্চুয়ালি অংশ নেন।

তামিম বলেন, ‘যখনই এখানে কেউ দায়িত্ব নেন, তারা প্রায়ই উন্নয়ন এবং বিভিন্ন উদ্যোগের কথা বলেন। আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধার করা।’

বিগত বছরে দেশের ক্রিকেটের সুনাম নষ্ট হয়েছে বলে মনে করেন তামিম। সুনাম ফিরিয়ে আনার কথা জানিয়ে তামিম বলেন, ‘আমরা সবাই বিশ্বাস করি, ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেটি ঠিক করাই এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’

একটি স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার ব্যাপারে কমিটি অঙ্গীকারবদ্ধ বলে জানান তামিম। তিনি বলেন, ‘আমাদেরকে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই দায়িত্ব সততার সাথে এবং যত দ্রূত সম্ভব পালন করব।’

তামিম আরও বলেন, ‘আমাদের কাজ নিয়ে সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব বা করব না, এসব নিয়ে আলোচনা থাকবে, সবই থাকবে, কিন্তু এখানে কেউই চায়না ক্রিকেটটা এখন যে জায়গায় নেমেছে সেটি এই জায়গায় থাকুক।’

এই কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে। বোর্ডের আনুষ্ঠানিক সব সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানাবেন তিনি।
আজ সন্ধ্যা ৬টায় অ্যাডহক কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com