বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

 

এস চাঙমা সত্যজিৎ:
খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকবাড়ি এলাকায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্যকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি ঘটনার বিষয়ে বলেন, আজ (বুধবার) সকালে নিউটন চাকমাসহ ২ জন ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। তারা আকবাড়ি দোকানের পার্শ্ববর্তী স্থানে অবস্থানকালে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট একদল ঠ্যাঙাড়ে সন্ত্রাসী তাদের ওপর অতর্কিতে সশস্ত্র হামলা চালায়। এতে একজন নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

হামলাকারীরা মাইসছড়ির দিক থেকে মোটর সাইকেলযোগে গিয়ে এ হামলা সংঘটিত করে। অজিত চাকমার নেতৃত্বে হামলাকারীরা সংখ্যায় ৮ জন ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত ইউপিডিএফ সদস্য নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭)-এর পিতার নাম মৃত সোনাধন চাকমা। তার মূল গ্রাম- গবঘোনা, মগবান ইউনিয়ন, রাঙামাটি সদর উপজেলায়। তবে বর্তমানে তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

বিবৃতিতে অংগ্য মারমা পাহাড়ে বৈ-সা-বি উৎসবের প্রাক্কালে এ হত্যার ঘটনাকে পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার অপ্রয়াস মন্তব্য করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে রাষ্ট্রীয় একটি বিশেষ মহল আবারো খুন-খারাবি শুরু করতে চাচ্ছে। আজকের ইউপিডিএফ সদস্যকে হত্যার ঘটনা তারই অংশ।

বিবৃতিতে তিনি অবিলম্বে নিউটন চাকমা হত্যার ঘটনায় জড়িত অজিত চাকমাসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি সিটিজেন নিউজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com