শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: হামে বুধবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।

ওই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সবশেষ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪২ শিশু হাম আক্রান্ত হয়েছে; যা এক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড। এসময়ে ১ হাজার ১৮৭ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে, যাদের মধ্যে ৬৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

এ পর্যন্ত হামের মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ১০ শিশু ঢাকায়, ৫ জন বরিশালে এবং ৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে এবং দুইজন ময়মনসিংহের হাসপাতালগুলোতে মারা গেছে।

অপরদিকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৬৪ শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। ঢাকায় এ সংখ্যা ৫৮।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ২৫১ শিশু। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ৫ হাজার ৮০১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com