শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক বদলগাছীতে ছাগলকান্ডের ঘটনায় নতুন মোড়, নেপথ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে কেউ মারা যায়নি মোংলায় ৩ বছরেও মেলেনি বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচার: বিচারের দাবিতে বিশাল মানববন্ধন নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতি পাকিস্তানে রানার ৩ ও শরিফুলের ১ উইকেট শিকারের ম্যাচে রেকর্ড জয় পেশোয়ারের

তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

 

মীর ইমরান মাহমুদ, তালা সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ‘আজকের পত্রিকা’র উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার এবং সাধারণ সম্পাদক পদে ‘প্রজন্ম একাত্তর’র উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে তালা প্রেসক্লাব হলরুমে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ‘দৈনিক ইনকিলাব’র জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।

​নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস.এম লিয়াকত হোসেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মীর জিল্লুর রহমান এবং গাজী জাহিদুর রহমান।

​নির্বাচনকালীন উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা গাজী শাহাদাৎ হোসেন, গাজী সুলতান আহমেদ,সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

​প্রধান নির্বাচন কমিশনার এস.এম লিয়াকত হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করে বলেন, “অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।”
​এ সময় তিনি নব নির্বাচিত কমিটিকে আগামী কয়েকদিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com