মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে ৩নং বহরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদ সুমন ইউনিয়নবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নতুন বছরের আগমনে পুরোনো সব দুঃখ-গ্লানি মুছে গিয়ে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক—এই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য বহরা ইউনিয়ন গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বক্তব্যে আব্দুস সামাদ সুমন বলেন:
“বাংলা নববর্ষ আমাদের নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা দেয়। আসুন, আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং আমাদের প্রিয় বহরা ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি। আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
তিনি আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।