বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সুনামধন্য জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিটিজেন নিউজ-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক আনসারী দেশবাসীকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন,বাংলা নববর্ষ মানেই নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাওয়া—যেখানে পুরোনো সব ব্যর্থতা পেছনে ফেলে আমরা নতুন স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। তিনি আরো বলেন, এই নতুন বছর হোক মানবিকতা, সততা ও ইতিবাচক পরিবর্তনের এক অনন্য সূচনা।
তিনি আরও উল্লেখ করেন, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যেন ন্যায়, সমতা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকে—এই প্রত্যাশা নিয়েই নতুন বছরকে বরণ করতে হবে।
সাংবাদিক আনিসুল হক আনসারী সবাইকে নতুন বছর বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আসুন, আমরা সকলে মিলে একটি সুন্দর, সচেতন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি।”