মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উপনির্বাচনে কানাডার পার্লামেন্টে কার্নির লিবারেল পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী বিএমইউর ৫৩ শিক্ষক-চিকিৎসক পেলেন গবেষণা মঞ্জুরি ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৭৪ জন গ্রেফতার আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী- হেমায়েত উদ্দিন বেপারী স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩, নিরাপদ হোক সকলের জীবন সুর ও সংগীতের জাদু ফেলে– চির নিদ্রায় আশা ভোঁসলে দেশবাসীকে বাংলা নব বর্ষের শুভেচ্ছা জানালেন আনিসুল হক আনসারী দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সিটিজেন নিউজ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক আনসারী

বিএমইউর ৫৩ শিক্ষক-চিকিৎসক পেলেন গবেষণা মঞ্জুরি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ৫৩ জন শিক্ষক ও চিকিৎসকের মধ্যে গবেষণা মঞ্জুরি (রিসার্চ গ্রান্ট) প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন রিসার্চ গ্রান্ট কমিটির সভাপতি ও উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার-১ ও রিসার্চ গ্রান্ট কমিটির সদস্য সচিব ডা. একেএম কবির আহমেদ রিয়াজ।

এছাড়া, অনুষ্ঠানে মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক এবং মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডীন, সংশ্লিষ্ট শিক্ষক ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী গবেষণা অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, গবেষণার মাধ্যমে চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন সম্ভব। এ জন্য শিক্ষক ও চিকিৎসকদের আরও গবেষণামুখী করে তুলতে হবে।

পাশাপাশি, বেশি সংখ্যক যোগ্য গবেষককে গবেষণা কার্যক্রমে যুক্ত করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, বর্তমান প্রশাসনের সময়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন ভাইরাসজনিত প্রাদুর্ভাব, মহামারী ও নানা রোগব্যাধি মোকাবিলায় নিরবচ্ছিন্ন গবেষণার কোনো বিকল্প নেই। মানুষের জীবন রক্ষা এবং স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে গবেষণার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com