বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

রাঙ্গামাটির ঘাগড়া বাজারে বিঝু উৎসবে সেটেলার বাঙালিদের সংঘবদ্ধ হামলা, আহত অন্তত ১৫

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎঃ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বিঝু উৎসবের দিনে রাঙ্গামাটির ঘাগড়া বাজার এলাকায় পর্যটক ও স্থানীয় আদিবাসী তরুণদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। অতিরিক্ত ভাড়া নিয়ে তর্কের জেরে শুরু হওয়া এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, গতকাল ১৩ এপ্রিল বিকেলে সমতল থেকে আসা একদল পর্যটক ও স্থানীয় তরুণ ঘাগড়া বাজার থেকে চম্পাতলী যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করতে গেলে বিরোধের সূত্রপাত হয়। সাধারণ ভাড়া ৫০ টাকা হলেও যাত্রীরা ১০০ টাকা দিতে সম্মত হন। তবে সিএনজি চালক ২০০ টাকা দাবি করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে যাত্রীরা সিএনজি থেকে নেমে যেতে চাইলে চালক তাদের উপর হামলা চালায়।

এর কিছুক্ষণের মধ্যেই আশপাশের আরও কয়েকজন সিএনজি চালক ও বাজারের কিছু ব্যবসায়ী দেশীয় অস্ত্র, বাঁশ ও ইট নিয়ে ঘটনাস্থলে এসে যাত্রীদের উপর হামলায় যোগ দেয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বিশেষ করে আদিবাসী তরুণদের লক্ষ্য করে আক্রমণ চালায়।

হামলায় শাহারিক ইস্তিক রাজ, আদনান সাকিব, জারিন তাসনিম সাইকা, ইবনে জিহাদ ফিহাম, পূর্ণময় খীসা এবং অনিন্দসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে সমতল থেকে আসা বাঙালি পর্যটকরাও রয়েছেন।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীদের দাবি, হামলার সময় সেনাবাহিনী ও আনসারের একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং সাহায্যের অনুরোধ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত সিএনজি চালক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক বয়কটের আহ্বানও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com