বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

বড়ভিটা ইউনিয়নে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টার রংপুর বিভাগঃ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হলো আমাদের ‘পহেলা বৈশাখ’। বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সব বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দেশের ঐতিহ্যর একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে ‘পহেলা বৈশাখ’।

পহেলা বৈশাখের রীতিনীতি, উৎসব আবহমান বাংলার এক অনন্য সংযোজন। গ্রাম থেকে শহর, দেশ থেকে বিদেশে সব বাঙালি মেতে উঠি আনন্দ –উল্লাসে। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নে যুবসমাজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বড়ভিটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাংলাবাজারে দিনব্যাপী পহেলা বৈশাখের অনুষ্ঠানে শিশু-কিশোর বয়স্ক সকল শ্রেণী পেশার মানুষ উৎসবের মেতে ওঠে।

আনন্দ বিনোদনের পাশাপাশি ছিল গ্রামীণ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী লাঠি খেলা, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট খেলা, বয়স্কদের জন্য ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা, শিশুদের জন্য কানামাছি ভো ভো, কোমরের রশি বেঁধে শক্তি পরীক্ষা প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানা আয়োজন। স্থানীয় সমাজসেবী ফজলু মিয়ার সভাপতিিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী গোলাম রব্বানী সরকার। পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com