রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

টিআরসি পদে নিয়োগ উপলক্ষে নেত্রকোণায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত

জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়েছে। গতকাল  শুক্রবার বিকেলে নেত্রকোণা পুলিশ লাইন্সে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

ব্রিফিংকালে পুলিশ সুপার  মো. তরিকুল ইসলাম বলেন, আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

তিনি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনাসমূহ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন।

আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র যোগ্য, শারীরিকভাবে ফিট এবং মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ বাহিনীতে নিয়োগ নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর বলে সভায় জানানো হয়।

ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মাহফুজা খাতুন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মো. গোলাম মোস্তফা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ফাইয়াজ সার্জিল ও মায়িশা ফান্নানা এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com