সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাকরির পাশাপাশি অনলাইনে অর্থ উপার্জনের ১০ উপাচাকরির পাশাপাশি অনলাইনে অর্থ উপার্জনের ১০ উপায় দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি ফরহাদ হোসেন দম্পতির আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ধাম‌ইরহাটে ক্ষতিকর কীটনাশক প্রয়োগে ইরি বোরো ধান বিনষ্ট ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ ২২ বছরে মধ্যপ্রাচ্যে ১ কোটি ১৪ লাখ শ্রমিক প্রেরণ করা হয়েছে টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আগামী ৫ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে সরকারের

দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জওয়ান’। সিনেমাটির নির্মাতা অ্যাটলি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। আজ ২০ এপ্রিল অ্যাটলির স্ত্রী অভিনেত্রী প্রিয়া কন্যাসন্তানের জন্ম দেন।

পোস্টে একটি বিশেষ পোস্টার শেয়ার করেন অ্যাটলি। যেখানে তাদের প্রথম সন্তান মীরের একটি স্কেচ দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ সেই পোস্টারে আটলি লিখেছেন, ‘আমি আর প্রিয়া ধন্য।’

সেই সঙ্গে অ্যাটলি জানান, ২০ এপ্রিল তাদের কোলজুড়ে কন্যাসন্তান এসেছে।

ব্যক্তিগত জীবনে আনন্দের খবরের পাশাপাশি কাজের ক্ষেত্রেও দারুণ সময় পার করছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে সিনেমাটিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেখানে তাকে ন্যাড়া মাথায় এবং অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় হলিউডের বিশ্বসেরা প্রযুক্তিবিদরা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com