মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জাগপা’কে আমরা একটা আসন দিয়েছি। কোনো আসন তারা ডিমান্ড করেনি, আমরা তাদের সম্মানিত করেছি। আমরা শহিদ পরিবারকে সম্মান করে জুলাই পরিবারের একজন চূড়ান্ত করেছি। জামায়াত ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে।

সোমবার (২০ এপ্রিল) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের সংরক্ষিত নারী প্রার্থীদের তালিকা প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দল সমঝোতার মধ্য দিয়ে একত্রিত হয়েছে। রাজপথেও ছিলাম, নির্বাচনী সমঝোতায় ছিলাম। নির্বাচনের পর ১১ দলীয় ঐক্য হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল হিসেবে সংসদে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সংসদের বাহিরেও আমরা একসাথে কাজ করছি।

মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা যে প্রক্রিয়া গ্রহণ করেছে তা অন্য দলের চাইতে ভিন্ন এবং তাদের কেউ আবেদন করে মনোনয়ন চায় না, দল যাকে মনোনয়ন দেয় তারাই মনোনয়ন নেয় বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাগপার ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য ফজলুর রহমানসহ ১১ দলীয় জোটে নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com