শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা–২০২৬ এর শুভ উদ্বোধন কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত মধ্যপ্রাচ্যে সবার স্বার্থেই স্থিতিশীলতা জরুরি: ফরাসি প্রেসিডেন্ট রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা চার্লস মুন্সীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী, প্রাণনাশের হুমকি ইরাকে সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

নিউজ ডেস্ক

বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পথে বিদ্যমান মৌলিক প্রতিবন্ধকতা দূর করতে কার্মমূখি শিক্ষা প্রদান ও যুবসমাজকে বাধ্যতা মূলক ভাবে সামরিক প্রশিক্ষণ প্রদানের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর আয়োজনে ২৪ এপ্রিল শুক্রবার রাজধানীর ঊষা চত্বরে নাগরিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নাগরিক কর্মশালায় সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল খন্দকার ফরিদুল আকবর অবঃ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল হাসিনুর রহমান অবঃ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর হারুনুর রশিদ অবঃ, এডভোকেট জাকির সিরাজী, আলহাজ্ব শরিফ শাকি, মোঃ হাবিবুর রহমান, মোঃ আজম খান, এম এ সোহেল আহমেদ, এস এম সায়েদুল ইসলাম, সেলিম রেজা বাচ্চু, শাহ আলম, কবি ডা.জান্নাতুল ফেরদৌসী, জহিরুল কবির প্রমূখ।

এসময় বক্তাগণ বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে এখন বেকার মানুষের সংখ্যা রয়েছে ২৬ লাখ ৬০ হাজার। দেশে বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশ। এদিকে শিক্ষিত যুবকদের মধ্যে বেকারের হার প্রায় ৮৭ শতাংশ। এর মধ্যে বেশির ভাগই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বেশি।

যে হারে প্রতি বছর উচ্চ শিক্ষিত লোক বাড়ছে সে হারে কর্মসংস্থান না থাকায় ক্রমে ক্রমে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী না হওয়ায় উচ্চ শিক্ষা শেষ করে সবাই চাকুরীর পেছনে ঘুরে। নিজে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করে না। শিক্ষিত লোকের তুলনায় চাকুরী অপর্যাপ্ত হওয়ায় ক্রমেই বেকারত্ব বাড়ছে। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে গড়তে পারলে উচ্চ শিক্ষা শেষে সবাই চাকুরীর পেচনে না ঘুরে নিজেই কর্মসংস্থান গড়ে তুলতে প্রয়াস পাবে। তাই বেকারত্ব দূর করতে শিক্ষা ব্যবস্থা কর্মমুখী হওয়ার বিকল্প নেই।

এসময় বক্তাগণ আরও বলেন, বিশ্ব এখন আর আগের মতো নেই। প্রতিনিয়ত যুদ্ধ, অস্থিরতা, সংঘাত, দুর্নীতি আর নেতৃত্বহীনতার মাঝে এগোচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। অথচ আমরা, ভালো কোনো কিছু দ্রুত শিখি না, কিন্তু পৃথিবীর কোথায় কী ভুল হচ্ছে, তা খুব দ্রুত জানি। এই শেখার ঘাটতি আর নৈতিক শিক্ষার অভাব আমাদের তরুণ প্রজন্মকে অনিশ্চয়তা, আত্মবিশ্বাসহীনতা ও শৃঙ্খলার সংকটে ঠেলে দিচ্ছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা জোর দিয়ে বলতে চাই, ছাত্র ও যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি।

চীন, রাশিয়া, কিউবা, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও নরওয়েসহ বেশ কিছু দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বা যুবকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ আহমেদ বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের প্রদানের পরিকল্পনা করছে দলটির। এখন বিএনপি সরকারে রয়েছে, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ বিএনপি সরকার কে তাদের পূর্ব পরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com