মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে অস্ত্রের মুখে ১৮ লাখ টাকার স্বর্ণ লুট: ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার চৌদ্দগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের দুটি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে : প্রতিমন্ত্রী সাতক্ষীরায় অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ জব্দ বাংলাদেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকীকরণ ও জনবল সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী উলিপুরে ৩০ বছর থেকে বাদাম বিক্রি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন আব্দুস সালাম

দিনাজপুরের বিরামপুরে অস্ত্রের মুখে ১৮ লাখ টাকার স্বর্ণ লুট: ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রকাশ্য মহাসড়কে অস্ত্রের মুখে ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের খাঁটি স্বর্ণের পাত ও নগদ টাকা লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়,ফুলবাড়ী এলাকার স্বর্ণ ব্যবসায়ী শ্রী মানিক দত্ত গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বিরামপুর নতুন বাজারস্থ গোল্ড হলমার্ক সেন্টারে স্বর্ণ গলিয়ে প্রায় ৯৬.৫৬ গ্রাম ওজনের খাঁটি স্বর্ণের পাত তৈরি করেন। যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ২০ হাজার টাকা। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কর্মচারী সোহেল রানাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের শালবাগান মোড় এলাকায় দুইটি মোটরসাইকেলে আসা সংঘবদ্ধ ডাকাতদল তাদের গতিরোধ করে।
অভিযোগে বলা হয়,ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী ও তার সহযোগীকে জিম্মি করে। এসময় এক ডাকাত সোহেল রানার গলায় চাপাতি ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে তাদের কাছ থেকে স্বর্ণের পাত,মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর ভুক্ত ভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে ধাওয়া দিয়ে আটক করে। পরে আরও দুইজনকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
আল রেহমান অরণ্য (২০) আরিফুল ইসলাম আরিফ (২০) সাগর রহমান (২৪) আশিক (২৬) এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পুলিশ ঘটনাস্থল ও আসামিদের দেখানো মতে একটি কালো রঙের Suzuki Gixxer মোটরসাইকেল,একটি ধারালো চাপাতি এবং ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করেছে। বিরামপুর থানায় এ ঘটনায় মামলা নং-২৫,তারিখ ২৮/০৪/২০২৬, পেনাল কোডের ৩৯৫/৩৯৭/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আতাউর রহমান। এলাকাবাসীর অভিযোগ,মহাসড়কে দিনের আলোতেই সংঘবদ্ধ ডাকাতচক্রের এমন তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত পলাতক আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার দাবি করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com