সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা পিরোজপুরে শিবির সভাপতি সাদ্দাম: মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের চাপে বিপর্যস্ত মানুষ ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম যশোরে আম ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ৯৯৯-এ কল করেও সহযোগিতা পাননি ভুক্তভোগী পানামাকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিল ব্রাজিল মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ধ*র্ষণে*র দায় স্বীকার, হ*ত্যা*র দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ছিনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে দেখতে চান অনেকে, আলোচনায় বিএনপি নেতা মুকুল মাস্টার

পিরোজপুরে শিবির সভাপতি সাদ্দাম: মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের চাপে বিপর্যস্ত মানুষ

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

জাকির হোসেনঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং দেশের চলমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সোমবার পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশন ও তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জালিমের জুলুমের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।”

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অর্থনৈতিক সংকটের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এতে জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

তিনি দাবি করেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশে তার প্রভাব পড়লেও বিশ্ববাজারে দাম কমার সময় সেই সুবিধা সাধারণ মানুষ পায় না। তিনি বলেন, “তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের দামও বেড়ে যায়। কিন্তু সাধারণ মানুষের আয় বা বেতন সেই হারে বাড়ে না। ফলে খেটে খাওয়া মানুষ ও বেসরকারি চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েন।”

শিবির সভাপতি সরকারের প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে ভর্তুকি দিয়ে জনগণকে স্বস্তি দেওয়া উচিত। একই সঙ্গে তিনি ব্যাংকিং খাতে অনিয়ম, অর্থনৈতিক সংকট, মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “জনগণের জীবনমান রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব। সরকার যদি এ ক্ষেত্রে ব্যর্থ হয়, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।”

তিনি আশা প্রকাশ করেন, সরকার পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com