সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে শিবির সভাপতি সাদ্দাম: মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের চাপে বিপর্যস্ত মানুষ ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম যশোরে আম ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ৯৯৯-এ কল করেও সহযোগিতা পাননি ভুক্তভোগী পানামাকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিল ব্রাজিল মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ধ*র্ষণে*র দায় স্বীকার, হ*ত্যা*র দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ছিনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে দেখতে চান অনেকে, আলোচনায় বিএনপি নেতা মুকুল মাস্টার কাশিয়ানীতে প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালামকে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।

বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।

আজ ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। আবদুস সালাম জাপানের তয়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টোরাল গবেষণাও সম্পন্ন করেন।

অধ্যাপক আবদুস সালাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল বিজ্ঞান অনুষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com