সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা পিরোজপুরে শিবির সভাপতি সাদ্দাম: মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের চাপে বিপর্যস্ত মানুষ ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম যশোরে আম ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ৯৯৯-এ কল করেও সহযোগিতা পাননি ভুক্তভোগী পানামাকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিল ব্রাজিল মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ধ*র্ষণে*র দায় স্বীকার, হ*ত্যা*র দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ছিনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে দেখতে চান অনেকে, আলোচনায় বিএনপি নেতা মুকুল মাস্টার

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য পাঠাতে বলা হয়।

আজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি টিভির ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার, নেটওয়ার্ক ভিডিয়ো রেকর্ডারের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে নিন্মেবর্ণিত তথ্যগুলো আগামী ৮ জুনের মধ্যে controller@dhakaeducationboard.gov.bd মেইলে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হলো।

এতে আরও বলা হয়েছে, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ)। যেসব শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com