মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ মুরাদ।

ট্রেজারার পদ থেকে অব্যহাতি প্রদানের শর্তে আগামী ৪ বছরের জন্য তাকে নতুন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ মুরাদকে এই নিয়োগ প্রদান করা হয়।

৭ জুন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলাবাসী। তাদের দাবী, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর এ অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হতে চলছে। এতে করে খুশি জেলাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com